শেষ মুহূর্তের গোলে সমতায় জাপান
গ্রুপ পর্বে নাটকীয় সমাপ্তির দিকে এগোচ্ছে জাপান-নেদারল্যান্ডস ম্যাচ। জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস। ৮৯তম মিনিটে কোকি ওগাওয়ার গোলে ২-২ সমতা ফিরিয়েছে জাপান।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। ৫১তম মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে ৫৭তম মিনিটে কেইতো নাকামুরার গোলে সমতায় ফেরে জাপান।
এরপর ৬৪তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল গোল করে আবারও ডাচদের এগিয়ে দেন। সেই গোলেই নেদারল্যান্ডস পূর্ণ তিন পয়েন্টের স্বপ্ন দেখতে শুরু করেছিল।
কিন্তু ম্যাচের শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে জাপান। ৮৯তম মিনিটে কোকি ওগাওয়া গোল করে স্কোরলাইন ২-২ করেন। তার গোলে শেষ মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে জাপানি শিবির।
দ্বিতীয়ার্ধে চার গোলের এই রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা বজায় রয়েছে।

মতামত দিন