Views Bangladesh Logo

টেকনো স্পার্ক ২০ এখন বাংলাদেশের বাজারে

 VB  Desk

ভিবি ডেস্ক

ম্প্রতি তাদের জনপ্রিয় স্পার্ক সিরিজের নতুন মডেল স্পার্ক ২০ বাংলাদেশের বাজারে ছেড়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ইতোমধ্যে টেকনোর স্পার্ক লাইন-আপে যুক্ত হয়েছে আরও ২টি স্মার্টফোন, সেগুলো হলো- স্পার্ক ২০ সি এবং স্পার্ক গো ২০২৪।

'উইন বিগ, স্পার্ক বিয়ন্ড' এই স্লোগানের সাথে সামঞ্জস্য রেখে সর্বশেষ বের করা স্পার্ক ২০ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬" এইচডি+ ৯০ হার্জ হোল স্ক্রিন, যা চমৎকার ভিউ এক্সপপেরিয়েন্স দিবে। পাশাপাশি ফোনটিতে হেলিও জি৮৫ সুপার বুস্ট অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা স্মুথ মাল্টিটাস্কিং এবং চমৎকার গেমিং খেলার অভিজ্ঞতা প্রদান করবে।

স্পার্ক ২০ স্মার্টফোনটিতে রয়েছে ১৬জিবি র‌্যাম *(৮জিবি+৮জিবি এক্সটেন্ডেড) এবং বিশাল ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে ৫০ মেগা পিক্সেলের আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা এবং ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ভালো ফটোগ্রাফিতে উল্লেখযোগ্যভাবে ভুমিকা রাখবে। এ ছাড়াও এর শক্তিশালী ৫০০০ এম.এ.এইচ ব্যাটারি এক চার্জে পুরোদিনের ব্যবহার নিশ্চিত করবে।

ব্যবহারকারীদের ইমার্সিভ অডিও অভিজ্ঞতা দিতে স্পার্ক ২০ সিরিজে যোগ করা হয়েছে ডিজিটাল থিয়েটার সিস্টেম সাপোর্টেড স্টেরিও ডুয়াল স্পিকার। যার ভলিউম আগের থেকে ৪০০ শতাংশ বেশি লাউডার।

স্পার্ক ২০ এর অসাধারণ ফিচারসের সাথে আই-ক্যাচিং ডিজাইনের কম্বিনেশন এবং ফ্যাশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তাছাড়াও গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে স্পার্ক ২০-এর ডিসপ্লেতে রয়েছে আকর্ষণীয় পঞ্চ-হোল কাটআউট এবং "ডায়নামাইট পোর্ট" চার্জিং, ফেস আনলক, ব্যাকগ্রাউন্ড কল অ্যানিমেশনের সুবিধা। প্রিমিয়াম গ্রিপ এবং সিকিউরড অ্যাক্সেস নিশ্চিত করার জন্য ফোনটির বডি স্লিম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারস রাখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশের সকল টেকনো আউটলেট এবং রিটেইল স্টোরে মাত্র ১৬ হাজার ৯৯৯ টাকায় টেকনো স্পার্ক ২০ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ