প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ চালু
সরকার প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য প্রচারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ চালু করেছে।
নতুন সরকারের প্রথম কর্মদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের এই দুই প্ল্যাটফর্মের পেজ চালু করা হয়।
ফেসবুক পেজটির নাম রাখা হয়েছে “PMO Bangladesh – Prime Minister’s Office”, আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল “pmo.bd”।
কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় অ্যাকাউন্টই ইতোমধ্যে ভেরিফায়েড হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুয়া খবর প্রতিরোধে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। দুই অ্যাকাউন্টেই একই প্রোফাইল ছবি রাখা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে।
চালুর পর থেকেই পেজগুলোতে সরকারের সিদ্ধান্ত, সরকারি বিজ্ঞপ্তি এবং প্রধানমন্ত্রীর দৈনন্দিন রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কিত আপডেট প্রকাশ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে একই দিন বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে