Views Bangladesh Logo

৪ দিনের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা ৪ দিনের সরকারি ছুটি শেষে সোমবার (১৪ অক্টোবর) থেকে খুলেছে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান।

এর আগে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক নির্বাহী আদেশে দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল সরকার। দুর্গাপূজার ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিনের সাধারণ ছুটি এবং সাপ্তাহিক ছুটির ২ দিন যোগ হওয়ায় টানা ৪ দিনের ছুটি পায় চাকরিজীবীরা।

সাধারণ বিজয়া দশমীর দিনে সরকারি ছুটি থাকে। তবে এই বছর সপ্তমীর দিনে অর্থাৎ গত বৃহস্পতিবারও সরকারি ছুটি ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে শুক্র ও শনিবারসহ মোট ৪ দিনের ছুটি ভোগ করেন তারা।

এদিকে দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মী পূজা এবং প্রবারণা পূর্ণিমার কারণে ৯ দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১১ দিনের ছুটি কাটাচ্ছে শিক্ষার্থীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ