Views Bangladesh Logo

ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুলেছে আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

য় দিনব্যাপী ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে খুলেছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।

ঈদের আগে অফিস ও আদালতের শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ (বুধবার)। এরপর ২৮ মার্চ (বৃহস্পতিবার) থেকে সরকারি ছুটি শুরু হয়। অন্যদিকে সংবাদপত্রের অফিসসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি শুরু হয় ৩০ মার্চ থেকে।

গত ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল থেকে ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি অনুমোদন করা হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সারা দেশে ঈদ উদযাপন করা হয় ৩১ মার্চ (রোববার)।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের ছুটি তিন দিন থেকে বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নেয়। এরপর ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন ৩১ মার্চ ছিল সাধারণ ছুটি। ঈদের দুইদিন আগে ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুইদিন ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। ২৮ মার্চ (শুক্রবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা নয় দিন ছুটি উপভোগ করার সুযোগ পায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে আজ অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। যে কারণে সারা দেশের বাস, রেল ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ