Views Bangladesh Logo

আজ থেকে অফিস চলবে নতুন সময়সূচিতে

 VB  Desk

ভিবি ডেস্ক

জ মঙ্গলবার থেকে শুরু হয়েছে রমজান মাস। এ জন্য রোজা উপলক্ষ্যে মাসজুড়ে সব অফিস চলবে নতুন সময়সূচিতে।

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দেয় মন্ত্রিসভা। তারপর এ বিষয়ে গত ৩ মার্চ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৫ (২০২৪ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব প্রতিষ্ঠানের জন্য এ অফিস সময়সূচি নির্ধারণ করা হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ