Views Bangladesh Logo

গুম প্রতিরোধ অধ্যাদেশে পরিবর্তন নয়, অবিলম্বে আইন করার দাবি অধিকারের

অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫–এ কোনো ধরনের পরিবর্তন চায় না মানবাধিকার সংগঠন অধিকার। সংগঠনটি কোনো সংশোধন ছাড়াই এই দুটি অধ্যাদেশ দ্রুত সংসদে আইন হিসেবে পাস করার আহ্বান জানিয়েছে।

শনিবার সাভারে শুরু হওয়া তিনদিনব্যাপী এক কর্মশালায় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরে অধিকার।

গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্যাম্পেইন ও লবিবিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালাটি অধিকারের উদ্যোগে এবং এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্সেস (আফাদ)–এর সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। সেখানে মানবাধিকার লঙ্ঘনের ধরন, এর প্রভাব এবং প্রতিরোধে প্রচারাভিযান নিয়ে আলোচনা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—গুমের শিকার হয়ে এখনো নিখোঁজ ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে তা সরকারি ভাবে জানানো, দ্রুত ও ন্যায়বিচার নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারকে ডিসঅ্যাপিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, ব্যাংক হিসাব ও সম্পত্তি সংক্রান্ত জটিলতা নিরসন, ফিরে আসা ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ