Views Bangladesh Logo

১৬৭ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওসিএবি)। এটিকে স্বাধীন সাংবাদিকতার জন্য একটি গুরুতর আঘাত বলে অভিহিত করেছে সংগঠনটি।

সোমবার (১৮ নভেম্বর) সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জুলহাস আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন বিভাগের এমন পদক্ষেপের বিপরীতে এ কথা জানানো হয়।

ওসিএবি অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাদের সংগঠনের সিনিয়র সদস্যসহ ১৬৭ জন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।

বিবৃতিতে সংগঠনটি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টার কাল্পনিক অভিযোগসহ নানা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে এসব অভিযোগ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ ছাড়াও ওসিএবি মনে করে, অ্যাক্রিডিটেশন বাতিল করার পরিকল্পনার আওতায় আরও সাংবাদিকদের আনার জন্য নেয়া কোনো পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকা উচিত।

ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে, গণমাধ্যমকে স্তব্ধ করা মানে স্বাধীন সাংবাদিকতাকে ক্ষুণ্ন করে এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বিপন্ন করে।

সংগঠনটি আরও জানায়, এই ধরনের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে এবং ভয়ের পরিবেশ তৈরি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ