Views Bangladesh Logo

ফরিদপুরে বৈছাআ নেত্রীর ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুরের নগরকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সংগঠক বৈশাখী ইসলাম বৃষ্টির ওপর হামলার ঘটনার পর নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে।

হামলার ঘটনার তদন্ত ও পরিস্থিতি বিবেচনায় শনিবার (৩১ মে) সন্ধ্যায় তাকে থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ সুপারের আদেশেই এই পদক্ষেপ কার্যকর করা হয়। সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দেন।

গত শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় মুখ বৈশাখী ইসলাম তার ছোট বোনকে উত্যক্তকারী শরীফ বেপারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে হামলার শিকার হন। শরীফ বেপারী (২১) নামে ওই তরুণ একই এলাকার বাসিন্দা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ