Views Bangladesh Logo

সংবিধান মেনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া ভুল ছিল: ফরহাদ মজহার

 VB  Desk

ভিবি ডেস্ক

'জুলাই গণঅভ্যুত্থান' উপনিবেশবাদী, সাম্রাজ্যবিরোধী লড়াইয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত।কোনো ব্যক্তি এটি ঘটায়নি। এটি দীর্ঘ লড়াইয়ের ফসল বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

তার দাবি, শেখ হাসিনার সংবিধান মেনে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের শপথ নেয়া ভুল ছিল।

শনিবার (১৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার: কোরআন কী বলে’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ফরহাদ মজহার বলেন, 'গণঅভ্যুত্থানের'' পূর্ণ বিজয়ে আগেই ছাত্র-তরুণদের বিরাট আত্মত্যাগ নস্যাতে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। ছাত্রদের দমনে ক্রমাগত বিভিন্নভাবে অপপ্রচারের বেড়া দিয়ে তাদের চেষ্টাকে নস্যাতের প্রক্রিয়া চলছে।

কোরআন পাঠ আন্দোলন’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবু সাঈদ খান। দি ইক্বরার প্রতিষ্ঠাতা সাদিক মোহাম্মদ আলমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আবু হেনা রাজ্জাকী, মেজর (অব.) আলমগীর হোসেন, দিদারুল ভূঁইয়া, আশরাফুল ইসলাম ও রুফায়দাহ পন্নী।

ফরহাদ মজহার বলেন, যতোক্ষণ পর্যন্ত তরুণরা 'গণঅভ্যুত্থানের' সঠিক বয়ান হাজির না করছে, ততোক্ষণ পরস্পরের মধ্যে ঝগড়া করবে, কেউ বোতল ছুড়ে মারবে। পুরো বিষয়টা ধ্বংস করে ফেলবে। তারা সামষ্টিক স্বার্থ রক্ষা করতে না পারলে জনগণের কাছে এর জবাবদিহি দিতে হবে।

নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের গালি দেয়ার কড়া সমালোচনা করে তিনি বলেন, নারী কমিশনের প্রস্তাব নিয়ে আপত্তি থাকতে পারে; কিন্তু কেউ ইসলামি আদবের মধ্যে থাকলে গালি দিতে পারে না। কথায় কথায় এরা অন্যকে গালিগালাজ করছে। এটি ইসলামের শিক্ষা নয়। এদের শাস্তি হওয়া উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ