Views Bangladesh Logo

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি: আইন উপদেষ্টা

নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি—এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর ক্ষেত্রে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পাঠ করানোর সুযোগ নেই। এ কারণে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একজন ব্যক্তিকে মনোনীত করবেন, যিনি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন।

তিনি আরও জানান, যদি কোনো কারণে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে না পারেন, সে ক্ষেত্রে নির্বাচনের তিন দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন।

শপথ গ্রহণের সময়সূচি প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর শপথ গ্রহণের বিষয়ে সরকার বিলম্ব করতে চায় না। যত দ্রুত সম্ভব নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ