Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান।

৬ মে (বুধবার) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান।

শপথগ্রহণ শেষে নববির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হন। তাদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৪ মে) নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে এ–সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে ইসি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জামায়াত জোট ১৩টি নারী আসন পায়। এর মধ্যে জোটের ১২ জন প্রার্থী শপথ নেন। তবে এই জোট থেকে মোট ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে জোটের এক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। আর নির্ধারিত সময়ের পরে যাওয়ায় জোটের আরেক প্রার্থী নুসরাতের মনোনয়ন প্রথমে গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। পরে আদালতের নির্দেশে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়, বাছাইয়ে তা বৈধ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ