নুসরাত ফারিয়াকে নেয়া হলো ডিবি কার্যালয়ে
থাইল্যান্ড যাওয়ার সময় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের পর এই অভিনেত্রীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয় বলে জানা গেছে।
রোববার (১৮ মে) বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জানা গেছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি ‘হত্যাচেষ্টা’ মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে