Views Bangladesh Logo

ব্যারিকেড সরিয়ে দিয়ে শাহবাগ মোড় অবরোধ নার্সিং শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন নাসিং শিক্ষার্থীরা। যার ফলে শাহবাগ মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার (১৪ মে) দুপুরে কয়েক শ নার্সিং শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন এবং দুপুর দেড়টার দিকে ১টা ৩০ মিনিটে শাহবাগের দিকে যাত্রা করেন। শাহবাগ থানা পুলিশের সামনে তাদের বাধা দেয়া হলে নাসিং শিক্ষার্থীরা ব্যারিকেড সরিয়ে দিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হন।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ