Views Bangladesh Logo

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবিতে গাজীপুরে মানববন্ধন

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবিতে গাজীপুরের ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন করছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ।

মানববন্ধনে কাপাসিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপাসিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় ‘নার্সিং এর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’, ‘দাবী এক দফা এক, ডিজিএনএম এর পদত্যাগ’, ‘এই মুহূর্তে দরকার, নাসিং সংস্কার’ সব বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষক-শিক্ষার্থী ও নার্সেস অফিসারেরা।

সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কুটুক্তি করায় ডিজিএনএম এর মহাপরিচালক মাকসুরা নূরসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কাপাসিয়ার আহবানে আজকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম, প্রভাষক কাওসার মাহমুদ, জাকির হোসেন, মহিউদ্দিন জোয়ারদার, রিনা পারভীন, আতিকুর রহমান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সিং সুপারভাইজর জাকিয়া সুলাতানা, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাপতি সিনিয়র নার্সেস অফিসার নাজমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দাবিতে সকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেছে নার্সিং সংস্কার পরিষদ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ