সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, কয়েক দিন ধরে হামের উপসর্গে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে গতকাল রোববার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকরা তাঁকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এখনো চলমান রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে