গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক বেড়ে ২০
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষের ঘটনায় জেলাজুড়ে কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। কারফিউয়ের মধ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ চলাকালীন এই অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ওসির মতে, অশান্তি বিরাজ করলেও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া ২২ ঘণ্টার কারফিউ চলাকালে বৃহস্পতিবার জেলার গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। যদিও কিছু রিকশা ও হালকা যান চলাচল করলেও জনসাধারণের উপস্থিতি ছিল খুবই সীমিত। নিরাপত্তা নিশ্চিত করতে শহরজুড়ে পুলিশের টহল অব্যাহত ছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে