জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা, অটোপাসের দাবিতে উত্তেজনা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য গাড়ি থেকে নামার মুহূর্তে ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের কিছু শিক্ষার্থী তাঁকে ঘিরে ধরে ‘অটোপাস চাই’ স্লোগান দিতে থাকেন। এ সময় ভিড়ের মধ্যে থেকে কয়েকজন দুষ্কৃতকারী আচমকা তাঁর ওপর হামলার চেষ্টা করে এবং তিনি আঘাতপ্রাপ্ত হন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও উপাচার্য অধ্যাপক আমানুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে নিয়মিত শ্রেণি ও পরীক্ষার সুযোগ না পাওয়ার অভিযোগে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দাবি প্রত্যাখ্যান করে নিয়মিত পরীক্ষা নেয়, যেখানে প্রায় ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এছাড়া, গ্রেস মার্ক ও খাতা পুনর্মূল্যায়নের সুযোগও দেওয়া হয়, যার ফলাফল চলতি মাসেই প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, কিছু অকৃতকার্য শিক্ষার্থী ও বহিরাগতদের উসকানিতে আবারও আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর গাজীপুরের গাছা থানায় মামলা করার প্রস্তুতি শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি, হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, “কোনোভাবেই অটোপাস দেওয়া হবে না। ভিসির ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে