Views Bangladesh Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ বছরের দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান’ কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

ক দশকেরও বেশি সময় ধরে চলা ব্যাপক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে একটি ‘সত্যানুসন্ধান’ বা ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

১১ সদস্যবিশিষ্ট এই কমিটি জুলাই ২০১২ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত ১২ বছরে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্রয়-বিক্রয়, অবকাঠামো নির্মাণ, বাড়ি ভাড়া, যানবাহন ব্যবহার, প্রকাশনাসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক চরম দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে সেগুলো চিহ্নিত করবে।

এর আগে গত ৩ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২৬৩তম সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, গত সরকারের আমল থেকেই ব্যাপক আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ১১ সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমানকে। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন– জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নুরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. কামরুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারাহ হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ বিভাগের প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁঞা।

তা ছাড়াও কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ