Views Bangladesh Logo

পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ ‘ঢাকাইয়া আকবর’ মারা গেছেন

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তের গুলিতে চিকিৎসাধীন সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরু-ই-আলম আশিক জানান, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আকবর হাসপাতালের আইসিইউতে ছিলেন। রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে ২৩ মে রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা।

একই ঘটনায় গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) এবং শিশু মহিম ইসলাম রাতুল (৮)। সে নগরের দক্ষিণ পতেঙ্গার ফুলছড়িপাড়ার শওকত হোসেনের ছেলে। আর জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আকবরের সঙ্গে চট্টগ্রামের আরেক কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এর দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল। সাজ্জাদ গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিং মল থেকে গ্রেফতার হন এবং এখনো রিমান্ডে আছেন।

তবে সাজ্জাদের গ্রেফতারের পরও তার সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে ধারণা পুলিশের। গত ২৯ মার্চ বকশালিয়া এলাকায় সাজ্জাদের সহযোগীরা প্রতিপক্ষ সারওয়ার হোসেনের গাড়িতে হামলা চালায়, যাতে দুইজন নিহত হন।

আকবর হত্যার পেছনে প্রতিপক্ষ সন্ত্রাসী গ্রুপের সম্পৃক্ততা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে পরবর্তী সহিংসতা এড়ানো যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ