Views Bangladesh Logo

দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে অন্তবর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে জঙ্গিবাদের উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কয়েকটি থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জুলাইয়ের অভ্যুত্থানে এক ছাত্র হত্যার ঘটনায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি শতভাগ সত্য। অভিযোগপত্রে অনেকের নাম রয়েছে, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। এমনকি কিছু ব্যক্তির নাম দেয়া হয়েছে, যারা ওই সময় দেশে ছিলেন না। এটি কিছু মানুষের স্বার্থসিদ্ধির জন্য করা হয়েছে। আমরা সঠিক তদন্ত করছি যাতে ভবিষ্যতে এমন না হয়। পুলিশের তদন্তের পাশাপাশি আমরা আরেকটি তদন্তের নির্দেশ দিয়েছি, যেন কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। নিরপরাধ কেউ শাস্তি পাবে না, তবে দোষীদের অবশ্যই শাস্তি দেয়া হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। আমরা আরও ভালো অবস্থানে যেতে চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীও সে লক্ষ্যে কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও ভালো হবে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ