Views Bangladesh Logo

গণতান্ত্রিক উত্তরণে শুধু নির্বাচন নয়, প্রয়োজন কাঠামোগত সংস্কার: বদিউল আলম মজুমদার

 VB  Desk

ভিবি ডেস্ক

ণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে শুধুমাত্র নির্বাচন আয়োজন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তাঁর মতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার অপরিহার্য।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অতীতে বেশ কয়েকটি নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হিসেবে বিবেচিত হলেও তা দেশের গণতান্ত্রিক উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। কারণ হিসেবে তিনি নির্বাচনী ব্যবস্থার ‘দুর্বৃত্তায়ন’ এবং সংসদে অযোগ্য ও খারাপ চরিত্রের ব্যক্তিদের প্রবেশকে দায়ী করেন।

তিনি আরও বলেন, রাজনীতিবিদ, এক শ্রেণির আমলা ও ব্যবসায়ীদের আঁতাতে বড় ধরনের দুর্নীতি ঘটে থাকে, যা রাজনৈতিক অঙ্গনকে আরও অপরিচ্ছন্ন করে তুলছে। এ পরিস্থিতি বদলাতে হলে গভীর সংস্কার জরুরি।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের সহসভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন। আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, আলোকচিত্রী শহিদুল আলম, নির্বাচনবিশেষজ্ঞ জেসমীন টুলীসহ অন্যরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ