Views Bangladesh Logo

তিন বিভাগে হতে পারে ৬০ কিলোমিটার গতির কালবৈশাখী

চৈত্র মাসের শুরু থেকেই প্রায় প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী। রাজধানী ঢাকায় গত এক সপ্তাহে তিন দিন কালবৈশাখী আঘাত হেনেছে। আজ বুধবারও (১ এপ্রিল) দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে বেলা ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা আজ নেমে এসেছে ২৫ দশমিক ৬ ডিগ্রিতে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ