Views Bangladesh Logo

সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের ২০টি জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের ঝুঁকি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এক পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দেশের রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, কালবৈশাখীর সময় আকস্মিক ঝড়ো হাওয়া এবং তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকে। তাই সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পাশাপাশি বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ছোট নৌযান ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি বা নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ