Views Bangladesh Logo

তারেক রহমানকে নরওয়ের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় জোনাস গাহর স্টোর লিখেন, “ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে উন্মুখ।”

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে এককভাবে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ফলাফল স্থগিত থাকা বাকি দুটি আসনেও দলটির প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচনী সমীকরণে বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে, নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী; তারা এককভাবে ৬৮টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্য শরিকেরা পেয়েছে আরও ৯টি আসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ