Views Bangladesh Logo

অভিনব উপায়ে নরওয়ে বিশ্বকাপের দল ঘোষণা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছে ‘নিশীথ সূর্যের দেশ’ নরওয়ে। সবশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে খেলা দলটি আগামী বিশ্বকাপে মাঠ মাতানোর যোগ্যতা অর্জন করেছে। আর এই ঐতিহাসিক উপলক্ষকে স্মরণীয় করে রাখতে এক অভিনব উপায়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় স্বয়ং নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড দেশটির বিশ্বকাপ দল ঘোষণা করেন।

বাছাইপর্বে রীতিমতো উড়ন্ত পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। প্রতিপক্ষদের ওপর আধিপত্য বিস্তার করে খেলা দলটি বাছাইপর্বের ৮টি ম্যাচের সবগুলোতেই জয় তুলে নেয়। এই ৮ ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭।

প্রত্যাশিতভাবেই নরওয়ের এই বিশ্বকাপ স্কোয়াডের মূল আকর্ষণ ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড এবং আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তাদের সঙ্গে আক্রমণভাগে থাকছেন ফুলহামের অস্কার বব ও ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জর্গেন স্ট্র্যান্ড লারসেন। তবে এবারের দলে সবচেয়ে বড় চমক হ্যামবার্গের গোলরক্ষক স্যান্ডার টাংভিক। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে অভিষেক না হওয়া সত্ত্বেও রাজার ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। এরপর ২৩ জুন নিউ জার্সিতে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা। আর ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স।

বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক ও স্যান্ডার টাংভিক।
ডিফেন্ডার: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস এবং হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই ও থেলো আসগার্ড।
ফরোয়ার্ড: আরলিং হালান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ এবং ইয়েন্স পেটার হাউগে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ