Views Bangladesh Logo

হাইপারসনিক মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে এবার মধ্যম পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করলো দেশটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন নিজেই মিসাইল পরীক্ষার সফলতা পরিদর্শন করেন।

এটি এমন এক সময়ে উৎক্ষেপণ করা হয় যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দক্ষিণ কোরিয়া সফর করছেন এবং জাপানসহ যৌথ প্রতিরক্ষা সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বলা হচ্ছে, তার দক্ষিণ কোরিয়া সফরকে কেন্দ্র করে মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করে উত্তর কোরিয়া।

এদিকে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার আর মাত্র দুই সপ্তাহ বাকি। এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে বৈঠক করে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প।

মিসাইলটি পিয়ংইয়ংয়ের উপকণ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় এবং ১২ গুণ শব্দের গতিতে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার (৯৩২ মাইল) দূরে উড়ে সর্বোচ্চ ১০০ কিলোমিটার উচ্চতা অতিক্রম করে পূর্ব উপকূলে নির্ধারিত গন্তব্যে সঠিকভাবে আঘাত হানে বলে কেসিএনএ জানিয়েছে।

মিসাইলটির ইঞ্জিনে নতুন কার্বন ফাইবার কম্পোজিট উপাদান ব্যবহার করা হয়েছে। যেটি কোনো কঠিন প্রতিরক্ষা ব্যারিয়ার ভেদ করতে সক্ষম এবং শত্রুপক্ষের ওপর গুরুতর সামরিক আঘাত হানতে পারে।

কিম মিসাইলটিকে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে প্রশংসা করেছেন। যেটি শত্রুদের দ্বারা সৃষ্ট নিরাপত্তা হুমকি মোকাবিলা করতে এবং আঞ্চলিক নিরাপত্তার পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ