Views Bangladesh Logo

বাংলাদেশ থেকে দূতাবাস গুটিয়ে নিল উত্তর কোরিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

পাঁচ দিন আগে বাংলাদেশে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। এর ফলে এখন থেকে দিল্লিতে থাকা উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৭ নভেম্বর) এ সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মাসখানেক আগেই কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছিল উত্তর কোরিয়া। এরপর দেশটির রাষ্ট্রদূত ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করেন।

সূত্রটি আরও জানায়, আর্থিক এবং প্রাসঙ্গকি আরও কিছু কারণেই দূতাবাসটি গুটিয়ে নেওয়া হলো।

১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে কাজ শুরু করে। তবে উত্তর কোরিয়ায় বাংলাদেশের দূতাবাস নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ