Views Bangladesh Logo

একুশে পদকের মনোনয়ন আহ্বান

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সরকার। এ লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত গুণীজনদের কাছে মনোনয়ন প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে পদক প্রদান-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ অন্যান্য শাখা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মনোনয়ন প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য, নীতিমালা ও নির্ধারিত ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.moca.gov.bd) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ