Views Bangladesh Logo

নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে শিগগিরই এই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার নোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও হলের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নোবিপ্রবি ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল কেন্দ্রীয় ছাত্রদল।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ