Views Bangladesh Logo

নোয়াখালীর অধিকাংশ এলাকায় বেড়েছে পানি, তীব্র খাদ্য সংকট

 VB  Desk

ভিবি ডেস্ক

লমান বন্যায় নোয়াখালী জেলার অধিকাংশ এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। এতে এ জেলায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। জরুরী ত্রাণের অপেক্ষায় রয়েছেন জেলার হাজার হাজার বাসিন্দা।

জানা গেছে, ২৪ ঘণ্টায় মাইজদীসহ নোয়াখালীর সব উপজেলার অধিকাংশ এলাকায় পানির উচ্চতা ১ থেকে দেড় ফুট বেড়েছে।

এদিকে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও সোনাইমুড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জানা গেছে, অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সচল নেই মোবাইল নেটওয়ার্কও। এ ছাড়াও বন্যার পানিতে অসংখ্য বাড়িঘর ভেসে গেছে।

অন্যদিকে নৌকা সংকটের কারণে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে দেয়া কঠিন হয়ে পড়ছে। যার ফলে উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্যের সংকট দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালীতে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দি রয়েছেন ২০ লাখ মানুষ।

সূত্র আরও জানায়, নোয়াখালী জেলাজুড়ে খেলা হয়েছে ১,০০০টিরও বেশি আশ্রয় কেন্দ্র। এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ লাখেরও বেশি মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ