Views Bangladesh Logo

আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পর নোয়াখালীর নেতার বাড়ি লুট-ভাঙচুর

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণার পর দলটির নোয়াখালী শহর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১ দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে ওই হামলা চালানো হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরথেকে আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।

পিন্টুর পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৭০-৮০টি মোটরসাইকেলে চড়ে লোকজন তাদের বাড়িতে ঢুকে পড়ে। প্রতিটি মোটরসাইকেলে দুই-তিনজন করে লোক ছিল। কিছু বুঝে ওঠার আগে তারা বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে।

পিন্টুর স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী বলেন, হামলাকারীরা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় প্রতিটি কক্ষে হামলা-ভাঙচুর করেছে। তারা মূল্যবান মালপত্র লুট করে নিয়ে গেছে। বাড়ির সামনে রাখা তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ সময় তাদের বাড়ির ভাড়াটেদের ঘরেও হামলা চালানো হয়। তবে হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, হামলাকারীরা গ্লাস ভাঙচুর করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ