যুক্তরাষ্ট্রের নির্বাচনি ফলাফলে বাংলাদেশের দুশ্চিন্তা নেই: ড. দেবপ্রিয়
মার্কিন নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বুধবার আমেরিকান সেন্টারে আয়োজিত ‘ইউএস ইলেকশন পার্টি’ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দেবপ্রিয় বলেন, বর্তমান বিশ্বের যে জটিল পরিস্থিতি রয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল আরও সুদূরপ্রসারী প্রভাব রাখবে বলে মনে করি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন কারণে এবারের মার্কিন নির্বাচনের ফলাফল আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু একটি দলের উপর নির্ভর করে না। এখানে বহুবিধ কারণ রয়েছে, আমাদের বাণিজ্যিক, কৌশলগত, ভূ-রাজনৈতিকসহ অনেক বিষয় এখানে আছে। শুধুমাত্র প্রেসিডেন্ট পরিবর্তন হয়ে গেলেই একদিনে এটা বদল হয়ে যায় না। সুতরাং এই ফলাফলে বাংলাদেশের জন্য খুব বেশি দুশ্চিন্তা নেই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে