Views Bangladesh Logo

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা থাকবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য বলেন, ‘আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতী নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করব না।’

এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে গতকাল সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরাসহ দুই শতাধিক মানুষ। এ সময় বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এমতাবস্থায় রাত ৯টার দিকে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলোচনা শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান রাবি উপচার্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ