Views Bangladesh Logo

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়াই প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বিভিন্ন সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।

২১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান। সফরকালে তিনি ডজনের বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক হোটেলে। স্থানীয় সময় রাত ৮টার দিকে হোটেলে পৌঁছান তিনি। তার আগমনের খবর পেয়ে বিমানবন্দর ও হোটেলের সামনে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্লোগান দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ