Views Bangladesh Logo

বাজারে ভোজ্যতেল বা জ্বালানি তেলের সংকট নেই: বাণিজ্যমন্ত্রী

দেশের বাজারে ভোজ্যতেল বা জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভোজ্যতেল নিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ উড়িয়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘আতঙ্কিত হয়ে অতিরিক্ত ভোজ্যতেল কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে।’

ভোজ্যতেল ও জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘গতকাল আপনারা জ্বালানিমন্ত্রীর কথা শুনেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই, গ্যাসেরও কোনো সংকট নেই। মানে এলএনজি আমদানির ক্ষেত্রে গ্যাসেরও কোনো সংকট নেই। ভোজ্যতেলেরও কোনো সংকট নেই। সুতরাং ভোজ্যতেল আর জ্বালানি তেল, কোনোটার সঙ্গেই সংকট শব্দটা আনবেন না। সেক্ষেত্রে অপপ্রয়োগ হবে।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং বাজার মনিটরিং প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা অধিকার দপ্তর আছে। তারা তাদের কাজ করছে, করবে। আমাদের জেলাগুলোতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি, সেটা তারা পালন করবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ