দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: আইজিপি
আসন্ন দুর্গাপূজা উদযাপনের সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জনগণকে আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, যদিও কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে, তবে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সূত্রাপুরে বাংলাবাজার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আইজিপি।।
তিনি আরও বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি বুধবার (২৪ সেপ্টেম্বর) রাস্তায় তাদের শক্তি দেখানোর চেষ্টা করেছিল; কিন্তু পুলিশ সফলভাবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’
রাজবাড়ীতে একটি মাজার থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়ার সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করে আইজিপি বলেন, দুর্গাপূজার সময় এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
ধর্মীয় ভেদাভেদ থেকে সৃষ্ট সংঘাত এড়াতে ‘সামাজিক উদ্যোগের’ গুরুত্বের ওপরও জোর দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে