Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম বাড়ার কোনো সুযোগ নেই।

শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমে গেছে—এমনটি সঠিক নয়। বরং বৈশ্বিক রপ্তানি বাজারে বিদ্যমান মৃদু মন্থরতাই এর অন্যতম কারণ। তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের পর তা বেসরকারি শিল্প কারখানায় সরবরাহ করা হয়।

আগামীতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানি-নির্ভর (ফুয়েল ইন্টেনসিভ) শিল্পের পরিবর্তে তুলনামূলকভাবে কম জ্বালানি নির্ভর শিল্প স্থাপনের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে তিনি বলেন, দুইটি প্লটে ইতোমধ্যে শিল্প স্থাপন হয়েছে এবং আরও দুইটি প্লট একই প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু দখলসংক্রান্ত সমস্যা রয়েছে, যা সমাধান করে বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালি কালেকশন অ্যান্ড টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ