২০২৬-২৭ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: চিফ হুইপ
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করা হবে আজ (বৃহস্পতিবার)। তবে এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
চিফ হুইপ বলেন, প্রস্তাবিত বাজেট দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দেবেন।
এ ছাড়াও আগামী অর্থবছরের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ সারা দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানান চিফ হুইপ। তিনি আরও জানান, এর পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন