Views Bangladesh Logo

ভোট কারচুপি নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সভাটি রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন—যদি কোথাও কোনো ধরনের কারচুপি হয়, তবে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নেব।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে স্থানেই প্রয়োজন, সেদিকেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা একটি মুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করব।

এসময় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ