Views Bangladesh Logo

৫ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্য বিদায়ী মার্চ মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশ স্বাধীনের পর থেকে এত বিপুল পরিমাণ রেমিট্যান্স কখনই দেশে আসেনি। তবে আলোচিত ইতিহাস সৃষ্টিকারী এ সময়ে বেসরকারি, বিশেষায়িত ও বিদেশি পাঁচ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৪০ হাজার ১৩৮ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মার্চের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ১.৭১ বিলিয়ন বা ১৭১ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী মার্চে ১৫৮ কোটি ডলার বেশি এসেছে। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৭৮ কোটি ডলার। যা গত অর্থবছরে একই সময়ে এসেছিল ১ হাজার ৭০৮ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৪৭০ কোটি ডলার বেশি এসেছে।

আলোচিত মার্চ মাসে যেসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি এমন সংখ্যা পাঁচটি। এসব ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, বিদেশি খাতের ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

মার্চে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৫ কোটি ৭ লাখ ডলার, বিশেষাশিত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৩০ কোটি ১১ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ২২৩ কোটি ২৩ লাখ ডলার আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলারের রেমিট্যান্স।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ