Views Bangladesh Logo

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়, আবহাওয়া শুষ্ক থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যার ফলে নগরবাসীকে কিছুটা গরমের অনুভূতি পোহাতে হতে পারে।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা জারি করা হয়নি। ফলে নদীবন্দরগুলোতে কোনো সংকেতও দেখাতে বলা হচ্ছে না।

তবে আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশজুড়ে আবহাওয়ার কিছুটা তারতম্য হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও ঢাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ