Views Bangladesh Logo

উপদেষ্টাদের জন্য অতিরিক্ত মূল্যে গাড়ি কেনার নীতিগত অনুমোদন মেলেনি

 VB  Desk

ভিবি ডেস্ক

পদেষ্টা, মন্ত্রী ও সমপদমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি বিধিতে উল্লিখিত মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ে নীতিগত অনুমোদন মেলেনি।

এর আগে জন প্রশাসন মন্ত্রণালয় এই অনুমোদন চেয়েছিল। তবে মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন মেলেনি।

অর্থ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক নথিতে বলা হয়, বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২)-এ উল্লেখ করা মূল্যসীমার ঊর্ধ্বে ক্রয়ের জন্য নীতিগত অনুমোদনের জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন করেনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ