Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, এই সিদ্ধান্তের আলোকে নির্বাচনের আচরণবিধি ও পরিচালনা বিধি পরিবর্তনের কাজ চলছে। তবে নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

সিইসি জানান, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে।

অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কথা স্বীকার করে সিইসি বলেন, একা কমিশনের পক্ষে নির্বাচন সফল করা সম্ভব নয়। আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার— সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, কোনো বড় নেতার ফোনে কথা না বলে সবাইকে অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছেন তিনি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই কমিশনের একমাত্র লক্ষ্য বলে জানান সিইসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ