Views Bangladesh Logo

বাইরের কেউ যেন বাংলাদেশের নির্বাচনে বাধা না দেয়: প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচন বানচালের অপচেষ্টা দেশের বাইরে থেকেও করা উচিত নয়। দেশের বাইরে থেকে নির্বাচন নষ্ট করার চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণও নিষেধাজ্ঞা আরোপ করবে। আমরা চাই, দেশের বাইরে থেকে যেন এ ধরণের কোনো চেষ্টা করা না হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে যারা নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন তাদের ইঙ্গিত করে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন।

বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, “কেউ যদি ক্ষমতা দেখাতে আসে, সমস্যা সৃষ্টি করে এবং সংবিধান লঙ্ঘন করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এটা ভুলে যাওয়া উচিত নয়।"

জনগণ এখন তাদের ভোটাধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন উল্লেখ করে শেথ হাসিনা আরও বলেন, "শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ বিকল্প উপায়ে ক্ষমতায় আসতে চাইলে তাদের শাস্তি ভোগ করতে হবে। দেশের অভ্যন্তরীণ নানা বাধা মোকাবিলা করে তিনি ক্ষমতায় রয়েছেন। জনগণ আওয়ামী লীগকে ভোট দিলে দলটি আবার ক্ষমতায় আসবে।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ