Views Bangladesh Logo

সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে কেউ নিরাপদে বাস করতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে বর্তমান সরকারের মতো নিষ্ঠাবান সরকার ও প্রধানমন্ত্রী আর আসেননি।

শনিবার (১ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে শুধু সরকার নয়, চিকিৎসকরাও ক্ষতিগ্রস্ত হবেন।

তিনি বলেন, কেউ নিজ বাড়ি বা কর্মস্থলে নিরাপদে থাকতে পারবেন না, কারণ সবার কর্মকাণ্ড সম্পর্কে মানুষ অবগত।

তিনি চিকিৎসকদের স্বাস্থ্যখাতকে ধ্বংস না করার আহ্বান জানিয়ে বলেন, সবাইকে একসঙ্গে কাজ করে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। দেশকে এগিয়ে নিতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রবাসীদের অবদানের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, লাখ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রবাসীদের অবদান না থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়ত এবং অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হতো।

তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সুস্থ, কর্মক্ষম ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে পারলে বাংলাদেশের মানুষ বিশ্বজুড়ে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ