Views Bangladesh Logo

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: বদিউল আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

আজ বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো কোনো বাধা দেখছি না। তাদের জন্য কোনো বাধা সৃষ্টি করা হয়েছে এমন কিছুও দেখছি না।’

তিনি বলেন, ‘আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোনোরকম বাধা দেওয়া হবে না। আমি আশা করি সব দল নির্বাচনে অংশ নেবে।’

অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন। যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।

সব রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ