হরমুজ প্রণালী বন্ধ হলেও আপাতত বাংলাদেশের চিন্তার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও বাংলাদেশের আপাতত কোনো চিন্তার কারণ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, "জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, "যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, তাহলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা ঘুরে আসতে হয়, ফলে ভাড়া বেড়ে যায় এবং সব পণ্যের দাম বৃদ্ধি পায়। তবে এই ধরনের পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়নি।"

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে