আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনুন: জ্বালানি মন্ত্রী
সবাই জ্বালানি পাবেন—এ কথা উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (২৩ মার্চ) বিকেলে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, সরকারের ভর্তুকি অব্যাহত রেখেই জ্বালানি তেল আমদানি কার্যক্রম চালু রয়েছে। ঈদের কারণে দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।
তিনি জানান, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। সবাই জ্বালানি পাবেন—তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি কেনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে