Views Bangladesh Logo

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে : জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আগামী ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে।

শনিবার (৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, অসাধু উপায়ে কেউ তেলের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা কাজ করছে, যার কোনো যুক্তি নেই।

মন্ত্রী জানিয়েছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

এদিকে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। তেল নিতে অনেক গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

পাম্প-সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার ও শুক্রবার অনেকেই পাম্পে এসে অকটেন ও পেট্রল দিয়ে গাড়ির ট্যাংক পূর্ণ করে নিয়েছেন। এতে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

এর আগে শুক্রবার ফিলিং স্টেশন থেকে যানবাহনে দৈনন্দিন তেল সরবরাহের নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। যেমন—ব্যক্তিগত মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে ১০ লিটার পর্যন্ত তেল নেওয়া যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ